বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জের মড়রা গ্রামে এক বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ মড়রা গ্রামে এক বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের প্রহারে গৃহকর্তা আহত হয়েছেন। ডাকাতরা গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করছেন বাড়ির মালিক।
অভিযোগে জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের বাসিন্দা আলাই মিয়ার বাড়িতে ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ চালায়। এ সময় আলাই মিয়া (৬০) বাধা দিতে গেলে ডাকাতরা তাকে প্রহার করে। এতে তিনি আহত হন। এক পর্যায়ে ডাকাতরা নগদ টাকাসহ উল্লেখিত মালামাল নিয়ে পালিয়ে যায়। আহত আলাই মিয়া ওই গ্রামের বাসিন্দা মৃত ওয়াদুদ উল্লার পুত্র।
একটি সুত্র জানায়, আলাই মিয়ার সাথে তারই কয়েকজন প্রতিবেশীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল ওই সময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতেই ডাকাতির বলে দাবী করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com