বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৬৯৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জেলা পরিষদ নির্বাচন স্থগিত এবং জেলা পরিষদ আইনের তিনটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।
রিটে জেলা পরিষদ আইন-২০০০ এর ৪(২) ও ১৭ এবং ২০১৬ সালের সংশোধিত আইনের ৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ইউনুছ আলী আকন্দ জানান, এসব ধারা সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, সংবিধানে প্রত্যক্ষ (সরাসরি) ভোটের কথা বলা হয়েছে। অথচ জেলা পরিষদ নির্বাচনে পরোক্ষ ভোটের (নির্বাচক মণ্ডলীর দ্বারা) ব্যবস্থা করা হয়েছে। যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইনসচিবসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী জানান, রিটটি আজই বিচারপতি কাজীর রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চে শুনানির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com