সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চুরি করতে গিয়ে আটক ২

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৭৪৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মূল্যবান তামার তার ও অন্যান্য যন্ত্রপাতি চুরি করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের হাতে সংঘবদ্ধ চক্রের দুই চোর হাতে নাতে আটক হয়েছে। এ সময় চোরদের কবল থেকে বেশ কিছু মূল্যবান তামার তার উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর রাতে শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে এ ঘটনা ঘটে। ধৃতরা হল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ফরুক মিয়া (২২) এবং একই ইউনিয়নের তাজপুর গ্রামের আমির হোসেনের ছেলে নুরুল ইসলাম (২৪)। ধৃত দুই চোরকে শাহজীবাজার নিরাপত্তা রীরা মাধবপুর থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সিকিউরিটি ইনচার্জ নুরুল হক দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সিকিউরিটি ইনচার্জ নুরুল হক জানান, এর আগেও নিরাপত্তারীদের চোখ ফাঁকি দিয়ে একটি সংঘবদ্ধ চক্র শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতর থেকে তামার তার সহ অন্যান্য সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটেছে। থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধৃত দুই চোর জানায়, দীর্ঘ দিন থেকে বিদ্যুৎ কেন্দ্রের একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় তারা বিদ্যুতিক তার লোহা সহ নানা ধরনের যন্ত্রপাতি চুরির সঙ্গে জড়িত। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত সাজেদুর ইসলাম পলাশ এর সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com