রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লাখাইয়ে প্রেম করে বিয়ের ৩ মাসের মাথায় যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে বিয়ের ৩ মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছে তোফাজ্জল হোসেন নামের এক যুবক। সে ওই গ্রামের আবরু মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে নববিবাহিতা স্ত্রীর সাথে অভিমান করে তোফাজ্জল করে বিষপান করে যন্ত্রনায় ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তোফাজ্জলের পরিবার জানায়, ৩ মাস আগে প্রেমের মাধ্যমে পরিবারের অমতে একই গ্রামের এক যুবতীকে সে বিয়ে করে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com