শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য তুরাব আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য তুরাব আলী মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার নিজ বাড়িতে দুপুর ১টার সময় মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।
মৃত্যুর পর পর জাতীর শ্রেষ্ট সন্তানকে শেষবারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মরহুমের বাড়িতে ভিড় জমায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় শতক মালি টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় ।
উপজেলা প্রমাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দীন (বীর প্রতীক) গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহমান,ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপাজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা ও সাবেক সদস্য তুরাব আলীর পরিবারের হাতে ৫ হাজার টাকা অনুদান তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com