বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

প্রেমিকের সঙ্গে পালাতে পরিবারের ৭জনকে বিষ খাওয়ালো আফগান তরুণী

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আফগানিস্তানে এক তরুণী প্রেমিকের সঙ্গে পালানোর জন্য পরিবারের ৭সদস্যকে বিষ খাইয়েছে। খাবারের সঙ্গে মিশানো বিষ খেয়ে ৭জন-ই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই সুযোগে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সেই তরুণী। শুক্রবার দেশটির খামাপ্রেস সূত্রে এমন খবর প্রকাশ করেছে দৈনিক পাকিস্তান উর্দূ।
আফগান পুলিশ কর্মকর্তা এই ঘটনার সত্যায়ন করে জনান, নিজের পরিবারকে বিষ খাইয়ে অন্যের হাত ধরে পালানোর ঘটনা বিরল। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে, ওই মেয়ের নিকটাত্মীয় সূত্রে জানা গেছে, মেয়েটির প্রেমিক পুলিশে কাজ করে থাকতে পারে। উল্লেখ্য, পরিবার ছেড়ে নিজের পছন্দের ছেলের সঙ্গে ঘর থেকে পালিয়ে যাওয়া দেশটিতে খারাপ চোখে দেখা হয়। এ জন্য ইতোপূর্বে প্রেমিকজুটিকে হত্যার ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com