বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

আগমনী শিল্পি গোষ্ঠির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জের সাংস্কৃতিক উন্নয়নে জেলা শিল্পকলা একাডেমিতে ১ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংস্কৃতিক উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত ও সমৃদ্ধ করতে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে ১ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এতে করে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী হবিগঞ্জের সংস্কৃতি অঙ্গনে নতুনত্বের চমক নিয়ে আসবে। উন্নত যন্ত্রপাতি থাকার ফলে হবিগঞ্জের শিল্পাঙ্গনে থাকা ছেলে মেয়েরা আরও উৎসাহিত হবে। গতকাল বুধবার রাতে হবিগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণে আগমনি শিল্পি গোষ্ঠির প্রতিষ্টাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আলহাজ মোঃ আবু জাহির। তিনি বলেন, কিবরিয়া মিলনায়তনসহ সবকটি অডিটরিয়ামের উন্নয়নের জন্যও বরাদ্ধ করা হচ্ছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সদর থানার ওসি ইয়াছিনুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু প্রমুখ। সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন, চ্যানেল আই সেরা ক›েন্ঠর আশিক, তৃষা, ভাবনা, রিয়াজ, পিন্টু দেব, সাইফুল ইসলাম ভুইয়া নাসিম, মজনু শাহ, এএসআই বাসু প্রমুখ। সাংস্কৃতিক সন্ধ্যায় আগমনি শিল্পি গোষ্ঠির সভাপতি পিন্টু দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাসিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com