রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১৮২ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে দিদার কমিউনিটি হলে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া। ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল আমিন, মাস্টার দিলীপ কুমার দেব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, আঃ মান্নান, মোঃ আল-আমিন হোসেন, কামরুল হাসান, খন্দকার আলাউদ্দিন, লিয়াকত আলী খাঁন, শরিফুল ইসলাম, নুরুল ইসলাম, মোঃ তামিম হোসেন, মনির আহমেদ, ছাত্রছাত্রীদের পক্ষে জেসমিন আক্তার শিউলি ও আশরাফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। ইতোপূর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, মোঃ জয়নাল আবেদীন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করে পাঠদান সহ সার্বিক বিষয়ে প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com