সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের বনগাঁওয়ে শ্রীশ্রী দুর্লভ ঠাকুরের বার্ষিক মহোৎসব পরিদর্শন করেছেন এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে শ্রীশ্রী দুর্লভ ঠাকুরের বার্ষিক মহোৎসব, অষ্টপ্রহর লীলা কীর্তণ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। কৃষ্ণলীলা সেবক সংঘের উদ্যেগে আয়োজিত অনুষ্টানে পুজারীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত হন। বিকেলে কীর্তন লীলা পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় তার সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, অফিসার্স ইনচার্য মোঃ জাহাঙ্গীর আলম, আউশকান্দি ইউনিয়ন জাপা সভাপতি ডাঃ লুৎফুর রহমান, সাধারন সম্পাদক রজব আলী, জাপা নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, যুবনেতা কাজী জাহান নুর আলী, আলা উদ্দিন, মতিন মিয়া, সুলতান মিয়া, আমীর আলী, হাফিজ মিয়া, ছাত্রসমাজের সহ-সভাপতি তোফায়েল আহমদ ছায়েদ, ছাত্রনেতা সুলতান মাহমুদ প্রমুখ। পরে উৎসব কমিটির সভাপতি কালীপদ আচার্য্যরে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com