শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুকুর পাড়ে ল্যাট্টিন স্থাপন নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শৈলা গ্রামে পুকুর পাড়ে ল্যাট্টিন ¯’াপনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষে বাড়িঘরে ভাংচুর ও হামলা চালানো হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সহিদ মিয়া প্রতিবেশী সুরুজ আলীর পুকুর পাড়ে ল্যাট্টিন স্থাপন করতে যায়। এতে সুরুজ আলী বাঁধা দেয় এবং ল্যাট্টিন নির্মাণের সরঞ্জাম ভেঙে ফেলে। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল উভয়পয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মেম্বার ও মুরুব্বীগণ এসে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর আহত অবস্থায় সুরুজ আলী (৫০), আজগর আলী (২০), রজব আলী (৩০), মানিক মিয়া (২০), মসিবুর রহমান (২৫), সমিরুন বেগম (৪০) ও আব্দুস সহিদ (৬০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com