শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা শ্রমিকদলের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৭০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদের রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় হবিগঞ্জ জেলা শ্রমিকদলের উদ্যোগে স্থানীয় বার লাইব্রেরী হল রুমে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।
সভায় বক্তব্য রাখেন শ্রমিকদলের সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাহববুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা শ্রমিকদলের সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহাব বাবুল, মোঃ সুকুর আলী, ময়না মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনসারী রতন, সোহেল এ চৌধুরী, আলাউদ্দিন, ওয়াহিদুর রহমান, কুতুব উদ্দিন ভান্ডারী, আব্দুল কাইয়ুম, আব্দাল মিয়া, জয়নাল আবেদীন, কামরুল হাসান কাজল, জাহেদুল ইসলাম জাক্কু, শাহ মশিউর রহমান কামাল, মুর্তুজা আহমেদ রিপন, মহিবুর রহমান টিপু, সফিকুর রহমান সিতু, সালাউদ্দিন টিটু, মহসিন সিকদার, এডঃ গুলজার খান, শফিকুল ইসলাম সফিক, আব্দুল আওয়াল, সাজিদুর রহমান সাজু, মোশাররফ হোসেন, আল মামুন, শাহজাহান মিয়া, আব্দুল গাফফার, এডঃ আব্দুল কাদির, লালন আহমেদ, কবির মিয়া, লতিফ মিয়া, সিরাজ মিয়া, কাওছার আহমেদ জাকির, মকসুদ আলী, শেখ রহমত আলী, আমির আলী, শেখ ফারুক মিয়া, আব্দুল হামিদ, মাসুদুর রহমান মাসুক প্রমুখ।
সভা শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম আব্দুল হামিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রমিকদল নেতা সৈয়দ আব্দাল হোসেনের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com