বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

আজমিরীঞ্জে নবম শ্রেণীর ছাত্রীর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীঞ্জ উপজেলার কাঠাখাল গ্রামে দুলনা আক্তার (১৬) নামের এক নবম শ্রেণীর ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কুদরত আলীর কন্যা ও মিঠামইন বিএসএডি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তবে ওই ছাত্রীর পিতার অভিযোগ বিষাক্রান্ত অবস্থায় ওই ছাত্রীকে ছটফট করতে দেখে দুপুর ২টায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কন্যার সঠিক চিকিৎসা না দিয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হাসান তাকে মৃত ঘোষণা করেন। ওই ছাত্রীর পিতা জানান, ৬ মাস আগে প্রেমের সুত্র ধরে তার কন্যা দুলনা একই গ্রামের সারাজ মিয়ার পুত্র ফেক্সিলোড ব্যবসায়ী আল আমিনকে বিয়ে করে। কিছুদিন সংসার করার পর এক সপ্তাহ আগে দুলনা পিত্রালয়ে চলে আসে। এক পর্যায়ে গতকাল বুধবার দুপুরে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে একটি সুত্র জানায়, দুলনার বিষপানের খবর শুনে তার স্বামী আল আমিন হাসপাতালে না আসায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com