সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ও আধিবাসী ঐক্য পরিষদ বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন শাখা কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ও আধিবাসী ঐক্য পরিষদ বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গত ২৮ অক্টোবর হাজরা পাড়াস্থ শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে এক সভার আয়োজন করা হয়। তারেশ চন্দ্র গোপ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ও আধিবাসী ঐক্য পরিষদ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপূল ভূষন রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল স্বপন কুমার দাশ, সাধারণ সম্পাদক স্মৃতি চাটার্জি (কাজল), সাংগঠনিক সম্পাদক ভানু চন্দ্র চন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে অসিত বিশ্বাস অপু, সুরজিৎ গোপ ও সুকেশ পাল কে সভাপতি, নারায়ন দত্ত কে সাধারণ সম্পাদক, সুমেন্দ্র চন্দ্র চন্দ, জগৎ জ্যোতি জুয়েল, রাজিব ভট্টাচার্য্য কে সাংগঠনিক সম্পাদক এবং সুমন চন্দ্র দাশকে কোষাধ্যক্ষ মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com