বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের রাজাপুরে শশ্বর বাড়ী থেকে স্ত্রী ও ছেলেকে ফিরিয়ে আনতে না পারায় অভিমানে গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে এক যুবক। পুলিশ লাশ উদ্ধার করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের জলফু মিয়ার ছেলে ছিদ্দিক মিয়া (২৮) বিয়ে করেন জালুয়াবাদ গ্রামে। বিয়ের দু’মাস পরই ওমান চলে যায় ছিদ্দিক। সেখানে কিছুদিন থাকার পর আবারও দেশে চলে আসে এবং তাদের কুলজোরে আসে ছেলে সন্তান। কিছুদিন পরই পারিবারিক কলহের জের ধরে ছিদ্দিক আলীর স্ত্রী ছেলেকে নিয়ে বাবার বাড়ী জালুয়াবাদ গ্রামে চলে যায়। ছিদ্দিক তার স্ত্রী ও ছেলেকে নিজ বাড়ীতে ফিরিয়ে আনতে বারবার ছুটে যায় শ্বশুর বাড়ীতে কিন্তু তার স্ত্রী স্বামীর বাড়ীতে ফিরে আসবে না বলে সাফ জানিয়ে দেয়। এ ভাবে প্রায় ২ বছর অতিবাহিত হলেও ছিদ্দিক আলী তাদের ফিরিয়ে আনতে পারেনি। শনিবার সকালে আবারও শ্বশুর বাড়ীতে যায়। সেখান থেকে ফিরে এসে দুপুর দেড়টার দিকে ঘরের তীরের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তার দেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com