শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী সুরুজ আলী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ফাঁড়ি পুলিশ হত্যা মামলার পলাতক আসামী সুরুজ আলী (৫০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার সইলা রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ আলী একটি গুপ্ত হত্যা মামলার আসামী ছিল। পরবর্তীতে হত্যার রহস্য উন্মোচন করে পুলিশ। বিগত ৪ বছর ধরে সে পলাতক ছিল। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিংহ এক দল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মবাজার এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেফতার করেন। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নবীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসআই ধর্মজিৎ সিংহকে ইনাতগঞ্জ, দীঘলবাক ইউনিয়নের সাথে বড় ভাকৈর (পূর্ব) ও বড় ভাকৈর (পশ্চিম) ইউনয়নে পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে দায়িত্ব প্রদান করা হলে তিনি অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে এসআই ধর্মজিৎ সিংহ এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com