বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে চাঞ্চল্যকর এরশাদ হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে চাঞ্চল্যকর এরশাদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকমর্তা এসআই ওমর ফারুক সদরের জাতুকর্ণ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো জাতুকর্ণপাড়া গ্রামের মক্কর উল্বার ছেলে হোসন আলী (৪৮), রইছ উল্বার ছেলে দিলু মিয়া (৩৭) ও একই গ্রামের মৃত হেকমত উল্বার ছেলে হোমান আলী (৩৫)।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক জানান, এরশাদ হত্যা মামলাটির দায়িত্বভার নেয়ার পরপরই বিভিন্নভাবে এর মোটিভ উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রাখি। তিনি আরো জানান, এরশাদ হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে, এরশাদ হত্যার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাড়ী থেকে নিখোজের পর ১১ সেপ্টেম্বর জাতুকর্নপাড়া এলাকার একটি ধানের জমি থেকে এরশাদ মিয়ার কঙ্কাল আকৃতির মৃতদেহ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর এরশাদ মিয়ার ভাই আব্বাস মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com