শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে আব্দুল মজিদ খান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় ফাইভ এন্ড সিক্স স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বিপুল উৎসাহ উদ্দীপনা ও সুন্দর মনোরম পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শেষ হল আব্দুল মজিদ খান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৬ এর ফাইনাল খেলা। গতকাল সোমবার ঐতিহ্যবাহী এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৩টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখী হয় ফাইভ এন্ড সিক্স স্পোটিং ক্লাব বনাম পপুলার যুবসংঘ। খেলায় দুই দলের স্থানীয় খেলোয়াড় এর পাশাপাশি বিদেশী খেলোয়াড়ও অংশ নেয়। উত্তেজনাপূর্ন খেলায় প্রথমার্ধে গোল শুন্য ড্র হয়। পরে ৪৫ মিনিট এর সময় ফাইভ এন্ড সিক্স ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় ডুডু একমাত্র গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। পরে কয়েকবার পপুলার যুব সংঘ গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ফাইভ এন্ড সিক্স ক্লাব ১ গোলের ব্যবধানে পপুলার যুব সংঘ কে পরাজিত করে আব্দুল মজিদ খান এমপি গোল্ডকাপ এর চ্যাম্পিয়ান হয়। খেলা পরিচালনা করেন বানিয়াচঙ্গের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রউফ মাস্টার। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান ও আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, ওসি অমুল্য কুমার চৌধুরী, বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com