বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাটে শ্রমিক খুন ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দুলাল তাতী নামে এক চা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সকালে চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল বাগানের পচামারা লেনের নারায়ন তাতীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পরেশ তাতী নামে অপর এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকালে স্থানীয় লোকজন নালুয়া চা বাগানে দুলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তার বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com