শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষন মামলা ॥ প্রেমিক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রেমিকের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন এক প্রেমিকা। জনতার সহযোগিতায় পুলিশ প্রেমিক বাবুলকে আটক করেছে। মঙ্গলবার রাতে প্রেমিকা উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের জহির মিয়ার মেয়ে ছালমা আক্তার (২০) বাদী হয়ে প্রেমিক একই গ্রামের মোঃ আরজত আলীর ছেলে বাবুল মিয়া (২৬) কে আসামী করে এ মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের জহির মিয়ার মেয়ে ছালেমা আক্তারের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে একই গ্রামের আরজত আলীর ছেলে বাবুল মিয়া। সর্ম্পক গভীর হলে বিয়ের প্রলোভন দিয়ে ছালমার সাথে শাররীক সর্ম্পক গড়ে তুলে। এরই মধ্যে ছালমা গর্ভবতী হয়ে পড়লে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু বাবুল বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপন করতে থাকে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য ছালমাকে চাপ প্রয়োগ করে। কিন্তু ছালমা এতে রাজি না হয়ে তার চাচা জাহের মিয়ার বাড়ী ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুরে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে বাবুল ওই বাড়ীতে হাজির হয়ে প্রেমিকা ছালমাকে নিয়ে আসার চেষ্টার করে। এ সময় তার বাকবিতন্ডায় আশ-পাশের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে থানায় সোর্পদ করে। এ ব্যাপারে ছালমা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান জানান, বুধবার সকালে আসামী বাবুল মিয়াকে কোর্টের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হয়।
উল্লেখ্য, উক্ত ছালমা আক্তার ২০১৩ সালের ১৯ মার্চ হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আশরাফুল হকের ছেলে রেসাল মিয়া (১৯) কে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেছিলেন। ওই মামলা পরবর্তীতে দেড় লাখ টাকায় আপোষ নিষ্পত্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com