বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে বালু ব্যবসায়ীকে জেল-জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলাধীন শাহজীবাজার রাবার বাগান এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহালদারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বেলা দুইটার দিকে উপজেলার চুনারুঘাটের শাহজীবাজার এলাকা শাহপুর রাবার বাগান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এ দন্ডাদেশ প্রদান করা হয়। নির্বাহি ম্যাজেষ্ট্রেট সাইফুল ইসলাম অভিযান চালিয়ে পিপি এন্টারপ্রাইজের মালিক আবু তাহের তরফদার তৌফিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এ সময় চুনারুঘাট থানার এসআই ফারুক তৌফিককে হ্যান্ডকাপ পরিয়ে চুনারুঘাট থানায় নিয়ে যান। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com