শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রবীন সাংবাদিক সৈয়দ মোস্তাকিমের শয্যাপাশে নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৭৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের প্রবীন সাংবাদিক সৈয়দ মোস্তাকিম আলী দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাগত রয়েছেন। তার দূরাগ্য অসুস্থতার খবর পেয়ে গতকাল সোমবার শেরপুরস্থ বাসভবনে ছুটে যান নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি এমএ আহমদ আজাদ ও আওয়ামীলীগ নেতা শাহ তোফাজ্জুল হোসেন। এ সময় নেতৃবৃন্দ প্রবীন সাংবাদিকের আশুরোগ মুক্তি কামনাসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের প্রবীন এ সাংবাদিক সৈয়দ মোস্তাকিম আলী ১৯৭২ সালে সাপ্তাহিক যুগভেরী ও সাপ্তাহিক সবুজ বাংলা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জীবনের শেষ লগ্নে এখন জটিল রোগে আক্রান্ত। দীর্ঘ ৪ মাস ধরে বিছানায় শুয়ে চরম ব্যাথায় শুধু কাঁেদন আর আগন্তকদের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে থাকিয়ে থাকেন। তিনি ফুসফুস ক্যান্সার রোগে ভুগছেন। খবর পেয়ে সাংবাদিক জগতের এই কৃতি পুরুষকে দেখতে শেরপুস্থ বাস ভবনে গেলে তিনি পেশাগত জীবন নিয়ে কথা বললেন। পেশাগত জীবনে কাউকে কষ্ট দিয়ে থাকলে তাদের প্রতি ক্ষমা প্রার্থনাসহ সকলের নিকট দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com