বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে সরকার বদ্ধ পরিকর-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে ঔষধ সংকট নিরসনসহ অচিরেই ৩৫টি কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুত সংযোগ দিয়ে দৈন্যদশা থেকে উত্তোরন করা হবে। তিনি গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিষ্ট অজিত কুমার দামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, আবাসিক মেডকেল অফিসার ইফতেখার হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ভারপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হেকিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোপেশ দাশ, মাঠ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দক মিয়া, স্বাস্থ্য সহকারী বিপ্লব দাশ, গোলাম মাওলা, গোলাম মতুর্জা, কাওছার আহমদ, শিরিনা পারভীন, আজমল হোসেন, রবি দত্ত, হোসাইন আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, বিজয় রায়, অঞ্জন পুরকায়স্থ, করগাও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু দাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, ডাঃ নিজামুল হোসেন,পরিমল মালাকর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com