মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মৌলভীবাজারের একটি মন্ডপে শুরু হয়েছে আগাম দূর্গা পুজা

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানে মঙ্গলচন্ডীর থলীতে নিয়ম অনুযায়ী দেবী দূর্গার নয়টি রূপে দশ দিন ব্যাপী পূজা অচর্নার প্রথম দিন শনিবার দুপুরে দূর্গাদেবীর শৈলপুত্রী রূপে পূজা শুরু হয়। অশুভ শক্তির বিনাশ আর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় শনিবার থেকে পুরাণ চন্ডির বর্ণনানুযায়ী দশভোজা দেবীর ৯টি রূপের কাঠাম তৈরী করে এ পূজার আয়োজন হয়েছে। আর এ পূজাতেও রয়েছে বৈচিত্রতা। ব্যতিক্রমী এ পূজা দেখতে প্রথম দিনই ভক্তরা ভীড় করছেন সেখানে।
বৈদিক বিধান অনুযায়ী দেবী দূর্গার রয়েছে ৯টি রূপ। প্রথম দিন দেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়েছে। এভাবে ব্রক্ষ্রচারিনী, চন্দ্রঘন্টা, কুস্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহা গৌরি, ও সিদ্ধিধাত্রী রূপে দেবী দূর্গার পূজা করা হবে। অসুরদের দমন করে মা দূর্গা যেভাবে স্বর্গ রাজ্য জয় করেছিলেন ঠিক সেভাবে পৃথিবীর বর্তমান অশান্তি দূর করবেন এমনটাই আশা নিয়েই এ বছর পূজার আয়োজন করেছেন বলে জানালেন পূজা কমিটির সহ-সভাপতি সুরঞ্জিত দাশ। আর এ পূজা দেখতে শনিবার সকাল থেকেই মন্ডপে ভীর হচ্ছে প্রচুর দর্শনার্থীর।
পূজার আয়োজকরা জানান, এই দেবস্থলিটি শ্রীমঙ্গলের সর্বাধীক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। তারা জানান, প্রায় ৫ শত বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচন্ডীদেবীর (দূর্গা) থলি। অনেকে শ্রীমঙ্গল নামের উৎপত্তিও এই শ্রী শ্রী মঙ্গল চন্ডীর থলি থেকে হয়েছে বলে মত প্রকাশ করেন।
পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত দেবীর ব্রম্ম্রচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধ মাতা, কাত্যায়নী, কালো রাত্রী, মহা গৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে। পূজা কমিটির সাধারণ সম্পাদক ঝিনুক বৈদ্য জানান, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে কয়েক বছর ধরে তারা এখানে দেবীর নবদূর্গা পূজা করে আসছেন। তবে এর স্থায়ী রূপ দিতে প্রয়োজন সরকারসহ দানশীলদের সহায়তা কামনা করেন। নবদূর্গা আগামী ১১ অক্টোবর মঙ্গলবার দশমী পূজার মধ্য দিয়ে সারাদেশের সাথে মিল রেখে বিসর্জন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com