শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে কিশোরীকে ধর্ষণ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ বাদি হয়ে চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের পুত্র রায়হান (২৫) সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের করেন। এ ছাড়া ভিকটিম কিশোরীকে পুলিশের মাধ্যমে মেডিকেল পরীক্ষা করানো হয়। জানা যায়, গত বুধবার রাতে কুলাউড়ার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ স্টেশনে আসে। এ সময় তাকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে স্টেশনে থাকা কতিপয় কিশোর ও যুবকরা ধর্ষণ করে। পরে সে গত বৃহস্পতিবার বিকালের দিকে শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় কাঁদতে থাকলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারে পুলিশ। গতকাল শুক্রবার এ নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় ফলাও করে সংবাদ হলে জেলাজুড়ে তোলপাড় হয়। এদিকে ওই কিশোরীটি মানসিক ভারসাম্যহীন। তাছাড়া সে এতিম। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে খবর নেন। পরে ভিকটিমকে শ্রীমঙ্গল নিয়ে যান এবং গ্রেফতার আসামি রায়হানকে আদালতে প্রেরণ করা হয়। এ মামলায় আরও ৩ আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আটক রায়হানকে রিমান্ডে আনে আরও রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com