রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয়

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহ সুলেমান ফতেহগাজী বাগদাদাী (র) এর মাজার সংলগ্ন জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা আতিকুল ইসলাম বলেছেন- সত্য সব সময় সুন্দর ও মজবুত হয়। মিথ্যা সব সময় দুর্বল হয়। সত্য প্রতিষ্ঠিত হয়, মিথ্যা ধুলিস্যাত হয়। কারবালার ঘটনা থেকেও আমরা সত্যের জয় ও মিথ্যার পরাজয় জানতে পারি। ইমাম হুসেইন (রা) যদি মিথ্যার কাছে হার মানতেন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। ইমাম হুসেইন (রাঃ) ও তার পরিবারের সদস্যরা মিথ্যার কাছে মাথানত করেননি, ইসলামের দুষমন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেননি, ইমাম হুসাইন (রা) ও তার পরিবারের সদস্যরা হয়তো শহীদ হয়েছেন কিন্তু ইসলাম রক্ষা পেয়েছে, রাসুল (সাঃ) এর সুন্নত জীবিত রয়েছে। কারবালার ইতিহাস তুলে ধরে মাওলানা আতিকুল ইসলাম বলেন- ইসলামের দুষমনরা নবী (সা) এর কলিজার টুকরাদেরকে সামান্য পানি পর্যন্ত পান করতে দেয়নি। ইমাম হুসেইন (রাঃ) এর শরীরে ইসলামের দুষমনরা ১৩০টি তীর নিক্ষেপ করেও ক্ষান্ত হয়নি, সর্বশেষ সীমার রাসুল (সাঃ) আদরের নাতী ইমাম হুসেইন (রাঃ) কে ছুরি দিয়ে গলা কেটেছে। শিশু আলী আজগর কে গলায় তির বিদ্ধ করে শহীদ করেছে। রাসুল (সাঃ) বংশের প্রায় সবাইকে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা অত্যান্ত তাৎপর্যপূর্ণ। কারবালার বিষয়টিকে শুধু হত্যাকান্ড হিসাবে দেখলেই হবে না, সেটা সত্য মিথ্যার লড়াই ছিল। ইসলামের পক্ষে বিপক্ষের লড়াই ছিল। রাসুল (সাঃ) ভালবাসা না বাসার বিষয় ছিল। মাওলানা আতিকুল ইসলাম সকলকে কারবালার ইতিহাস ভালো করে জানার অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com