বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর রাজার বাজার অংশের অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদীতে একাধিক বে-আইনী শক্তিশালী ড্রেজার মেশিন স্থাপন করে সাধারণ জনগণের ফলজ কৃষি জমিতে বালু উত্তোলন করে আসছে। ফলে, নদী তীরবর্তী কৃষি জমিতে ব্যাপকভাবে ফাটল দেখা দিচ্ছে এবং কৃষি জমি নদীগর্ভে পতিত হচ্ছে। স্থানীয়রা জানান, ইজারা বিজ্ঞপ্তিতে মৌজা- কাকাউশ এবং মৌজা- আশ্রাবপুর অধীন নদীর নির্দিষ্ট কিছু দাগে ( ১নং খতিয়ান ভুক্ত) ২২.৫০ (বাইশ একর পঞ্চাশ) শতক জমি নিয়ে মহালটির অবস্থান। কিন্তু ইজারাদার উল্লেখিত মৌজা দুইটির অন্তর্ভুক্ত নদীগর্ভের ঐ নির্দিষ্ট দাগ না মেনে তার ইচ্ছামত নদীতে বে-আইনী ড্রেজার ফেলে সাধারণ জনগণের চাষাবাদ কৃত জমিতে বালু উত্তোলন করে মজুদ ও পরিবহন করে এছাড়া, ভারী যানবাহন দ্বারা বালু পরিবহনের কারণে ইউনিয়নের রাস্তা ঘাটে বড় বড় খানাখন্দ কের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত চলাচলে স্কুল কলেজ এর শিক্ষার্থীসহ এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায়, আশপাশের গ্রামের লোকজন বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু বার-বার অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে না।এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com