সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হজ্ব পালন শেষে আবু জাহির এমপি’র চাচা রইছুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বাসিন্দা ও এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র চাচা আলহাজ্ব রইছুর রহমান (জারুলিয়ার হাজী সাহেব) আর নেই। গতকাল শুক্রবার সৌদি আরব স্থানীয় সময় বেলা দুইটায় পবিত্র হজব্রত পালন শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পৈত্রিক নিবাস হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে। মরহুমের নামাজে জানাজা শেষে পবিত্র মক্কাতেই দাফন সম্পন্ন হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং মরহুমের নিকট কারও কোন ধরনের দেনা-পাওনা থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com