বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শাহজীবাজারে বগি লাইনচ্যুত ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেট রুটে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট রেলপথে শাহজীবাজার রেল স্টেশনের কাছে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এঘটনায় ঢাকাগামী কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ, জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল, সিলেটগামী পারাবত ট্রেন মনতলা স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। প্রায় ১০ঘণ্টাপর রেল চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের মাস্টার মোয়াজ্জুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com