রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয়’র ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এর উদ্যোগে গতকাল রোববার বিকেলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানির পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি কায়েস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস সৈকত, পৌর ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ এবং সাবেক জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com