বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুপ্রীম কোর্টের আদেশ অমান্য করে মাধবপুরের জগদীশপুর ও তেলিয়াপাড়া চা বাগানে বালু উত্তোলনে বাধা

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীম কোর্টের আদেশ অমান্য করে মহাল থেকে বালু উত্তোলনে বাধা দিয়েছে মাধবপুর উপজেলার জগদীশপুর ও তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার ও তার লোকজন। বৃহস্পতিবার সকাল ৮টার ন্যাশনাল টি কোম্পানীর জেনারেল ম্যানেজার ও ম্যানেজিং ডাইরেক্টর ইনচার্জ এম এ আউয়ালের দোহাই দিয়ে বালু উত্তোলনে বাধা প্রদান এবং বালু উত্তোলন কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি প্রদান করেন। এ ব্যাপারে সাহা ব্রার্দাসের সত্ত্বাধিকারী পংকজ কুমার সাহা মাধবপর থানায় পৃথক দু’টি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ১০৩৮ ও ১০৩৯ তাং ২৩.০৯.২০১৬ ইং।
পংকজ কুমার সাহা জানান, উপজেলার জগদীশপুর ও তেলিয়াপাড়া চা বাগানের মহাল হতে ৪/০৮/২০১৬ইং থেকে ২৮/০৯/২০১৬ইং পর্যন্ত বালু উত্তোলন করার জন্য মহামান্য হাইকোট এর রীট পিটিশন নং-৮৯৮৩ তাং ০৪/০৮/২০১৬্ং এর আদেশে আমাকে বালু উত্তোলন করার জন্য আদেশ দেন। এরই মধ্যে ন্যাশনাল টি কোম্পানী মহামান্য সুপ্রীম কোটে আপীল দায়ের করেন। মহামান্য সুপ্রীম কোট ০৬/০৯/২০১৬ইং তারিখের আদেশে হাইকোটের আদেশ বহাল অথাৎ বালু উত্তোলনে আমাকে আদেশ প্রদান করেন। সুপ্রীম কোর্টের আদেশের বলে এ যাবৎ বালু উত্তোলন করা অবস্থায় বৃহস্পতিবার সকালে জগদীশপুর ও তেলিয়াপাড়া ব্যবস্থাপক ও তার লোকজন এমডির দোহাই দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়।
এ ব্যাপারে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক বলেন, কোম্পানীর এমডি সাহেবের লিখিত আদেশের বলেই বালু উত্তোলন বন্ধ করার জন্য চিঠি দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com