শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ, বানিয়াচং ও মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু ও স্কুল শিক্ষার্থী ও বৃদ্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সদর উপজেলার এড়ালিয়া গ্রামের আনোয়ার (৮), আনু মিয়া (৯), মঞ্জব মিয়া (৬), চৈতি রাণী (৪), মাহমুদাবাদ এলাকার সুহেল (৯), রামনগর গ্রামের ছাদির মিয়া (১২), যাদবপুর গ্রামের আকাশ (৩), নুর আলম (৫), বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের রাসেল বিবি (৪৫), সুজাতপুর গ্রামের কুতুব উদ্দিন (৮), মাধবপুর উপজেলার বাকশাইল গ্রামের জয়ন্ত দাশ (৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উল্লেখ্য হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়লে তা নিধনে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভা কিছু কুকুর নিধন করলেও অন্যান্য পৌরসভা কুকুর নিধনের কোন পদক্ষেপ এখনো নেয়নি। ফলে আবারো কুকুরের উপদ্রব বেড়েছে। সুশীল নেতৃবৃন্দ বলেন, ভাদ্র মাস হচ্ছে কুকুরের প্রজনন সময়। এ সময়ে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যায়। এদিকে কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। সদর হাসপাতালের ডাক্তার জানান, ভ্যাকসিন সংকটের কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা দিচ্ছি। এহেন অবস্থায় অচিরেই কুকুর নিধনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com