বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের প্রাণহানী ॥ ২ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। নিহতরা হলেন-করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হরিচরন দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) ও একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে গোপাল দাশ গরু আনার জন্য হাওরে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত আঘাত হানে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অপরদিকে একই সময়ে একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া হাওরে জমিতে কাজ করার সময় বজ্রপাত আঘাত হানে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিযে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়া কানাইপুর গ্রামের এতিম আলী (৩৫) ও অজ্ঞাতনামা ১জন হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় এতিম আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com