রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মাধবপুরের শাহপুরে চলছে বালু পাচার ॥ ধ্বংসের মূখে রাবার শিল্প

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪
  • ৭৭৯ বা পড়া হয়েছে

শাহজীবাজার প্রতিনিধি ॥ মাধবপুরের শাহপুর রেঞ্জের রাবার বাগান থেকে প্রতিনিয়ত চলছে অবাধে বালু পাচার। এতে ধ্বংসের মূখে পতিত হচ্ছে রাবার শিল্প। একের পর এক অভিযোগ করলেও কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, একটি চক্র প্রতিদিন পাচার করছে বালু ও রাবার গাছ। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
জানা যায়, ওই চক্রটি দীর্ঘদিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে শাহপুর বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারিদের মেনেজ করে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পাচার করে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে কয়েক লাখ টাকা। এতে একদিকে হুমকির মূখে পড়েছে রাবার বাগান, অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। এ অবস্থা চলতে থাকলে একদিন ধ্বংস হয়ে পরবে দেশের বৃহৎ এই রাবার শিল্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com