বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় ছিনতাকারী চক্র ॥ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৮২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জে পকেটমার ও ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদেরকে দমন করতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মাষ্টারমাইন্ড ফারুক মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে পুলিশ শহরের পুরাতন হাসপাতাল সড়কে এ অভিযান চালায়। এ সময় শহরের রাজনগর এলাকার মৃত ফজল মিয়ার পুত্র সালামত মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকারস্তৃত আছাব আলীর পুত্র ছিনতাইকারী চক্রের মাষ্টারমাইন্ড ফারুক (৪০), ও শ্রীমঙ্গল থানার শাহজাদপুর গ্রামের মৃত মনু মিয়ার পুত্র আফসর মিয়া (৪০) কে আটক করা হয়। পুলিশ জানায়, ফারুক আন্তঃ জেলা গাড়ি চুরির সাথেও জড়িত। তার বিরুদ্ধে সিএনজি অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com