স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের তিনকোনা পুকুরপাড়-এনাতাবাদ সরদার বাড়ি সড়কের সংযুক্ত সড়ক কদমতলী রাস্তার ইটসলিং কাজের উদ্ভোধন করা হয়েছে। গতকাল সকালে ওই প্রকল্পের উদ্ভোধন করেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প কমিটির সভাপতি সাংবাদিক ও ইউপি সদস্য এম এ বাছিত, ইউপি সদস্য পারছু মিয়া, মোঃ আব্দুস সোবহান, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আল-আমিন খাঁন, প্রকল্প কমিটির সদস্য সচিব ও সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ রাজিয়া বেগম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল আলী সরদার, ছাত্রলীগ নেতা শামীম সরদার, ময়না মিয়া প্রমূখ। নবগঠিত ইউনিয়ন পরিষদের প্রথম প্রকল্প উদ্বোধনের পূর্বে মোনাজাত করেন ইউপি সদস্য আল আমিন খাঁন। এ সময় এনাতাবাদ (বাগবাড়ি) এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিএসপির সহায়তায় দুই লাখ টাকা ব্যয়ে ৭ফুট প্রসস্ত ও ৫শ মিটার দৈর্ঘ্য ওই রাস্তার বরাদ্ধ বাস্তবায়নে বিগত পরিষদ বিলম্ব করায় বরাদ্ধকৃত অর্থ ফেরত যাওয়ার উপক্রম হয়। চেয়ারম্যান আলী আহমদ মুসার ঐকান্তিক প্রচেষ্টায় নাটকীয়তা শেষে উল্লেখিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন ও কার্যক্রম শুরু হয়। এনিয়ে এলাকার লোকজন নবগঠিত পরিষদকে সাধুবাদ জানান।