বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলা সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পেছাল

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। গতকাল রোববার নির্ধারিত তারিখে সাক্ষী না আসায় মামলার তারিখ পিছিয়ে ১৮ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সাত আসামিকে হাজির করা হয়। তবে সাক্ষীর অনুপস্থিতে তা আবার পিছিয়ে দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। হবিগঞ্জ শহরের পাঁচটি স্থানেও একযোগে বিস্ফোরণ ঘটনানো হয়। স্থানগুলো হচ্ছে, জেলা প্রশাসকের কার্যালয়, ঈদগাহ ময়দানের দেয়াল সংলগ্ন স্থান, জেলা জজ আদালত, সোনালী ব্যাংক প্রধান শাখার সামনে ও চৌধুরী বাজার পৌর মার্কেট। এ ঘটনায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২৭৪ জনকে সাক্ষী করা হয়। এর মাঝে সাক্ষ্য দিয়েছেন মাত্র ৮৩ জন। মামলাগুলো বর্তমানে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল রোববার মামলার নির্ধারিত তারিখ ছিল। সকালে মামলার অন্যতম আসামি জেএমবি প্রধান সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, মো. বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ ওরফে সুমন, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজুল ওরফে হানিফ, শফিকুল ইসলাম ওরফে নাজিম ওরফে নাহিম ও সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালতে কোন সাক্ষী আসেননি। ফলে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com