সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রস্তুত দুই ফাঁসির মঞ্চ

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দু’টি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ বিষয়টি জানান। জেলার নাশির আহমেদ বলেন, বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। তার প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তার ফাঁসি কার্যকর করা হবে। তিনি আরও বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলাদা চারটি কারাগার রয়েছে। তার মধ্যে কাশিমপুর কারাগার-১, কাশিমপুর কারাগার-২, হাইসিকিউরিটি ও নারী কারাগার। এর মধ্যে কাশিমপুর কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগার দু’টিতে একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মীর কাসেমকে এর যে কোনো একটিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হবে। এরইমধ্যে শুক্রবার ফাঁসির মহড়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও (১ সেপ্টেম্বর) দেওয়া হয় মহড়া। -বাংলানিউজ ২৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com