বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে সরকারী গাছ কাটতে গিয়ে আ.লীগ নেতা ধরাশায়ী চেয়ারম্যানের জিম্মায় মুক্তি

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরষপুর ধর্মঘর রাস্তায় গভীর রাতে সামাজিক বনায়নের আওতায় সৃজনকৃত মূল্যবান গাছ কেটে পাচারের সময় টহল পুলিশের হাতে আটক হলেন এক আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বৈষ্ণবপুর গ্রামের শামসু মিয়া তার সহযোগীদের নিয়ে ওইদিন রাতে হরষপুর-ধর্মঘর রাস্তায় কালির বাজারের নিকট সামাজিক বনায়নের সরকারী মূল্যবান কড়ই গাছ চুরির উদ্দেশ্যে করাত দিয়ে কেটে ফেলেন। এ সময় রাত্রীকালীন টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামীলীগ নেতা শামসু ও তার সহযোগী সফু মিয়াকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। আটক আওয়ামীলীগ নেতার দাবি আহমদপুর উচ্চ বিদ্যালয়ের কাজের জন্য গাছটি কর্তন করা হয়েছে। এর আগেও স্কুলের নামে ১০/১৫টি আকাশমনি গাছ কর্তন করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকদের জিম্মায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন তারা। স্থানীয় চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল জানান, গাছগুলো এলজিইডির রাস্তার সামাজিক বনায়নের সরকারী সম্পত্তি। বন বিভাগের অনুমতি ছাড়া কিভাবে কাটল তা তিনি অবগত নন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com