রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হামিদপুরে বিষপানে ১ ব্যক্তির আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হামিদপুরে বিষপানে কাজল চন্দ্র শীল (৪৫) নামের এক হোমিও চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের সুবোধ চন্দ্র শীলের পুত্র। গতকাল রবিবার সকাল ১০টায় তিনি সকলের অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদি বাজারে তার একটি হোমিওপ্যাথিকের ব্যবসা রয়েছে। এসআই রকিবুল হাসান লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে কাজল শীলের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com