রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে হেজবুত তওহীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হেজবুত তওহীদের উদ্যোগে চুনারুঘাট উপজেলার ভোলারজম বাজারে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও র‌্যালী অনুুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও র‌্যালীতে অংশগ্রহণকারীদের হাতে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন, প্লেকার্ড হাতে হেজবুত তওহীদের কর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গতকাল বিকাল ৫টায় আমরোড বাজার থেকে র‌্যালী শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
হেজবুত তওহীদ হবিগঞ্জ জেলা আমির মোঃ শাহ জাহান মিয়ার নেতৃত্বে র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরোড বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। মুখ্যআলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহীদ হবিগঞ্জ জেলা আমির মোঃ শাহ জাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমরোড বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান আজাদ, মেম্বার মোঃ হাজী আব্দুর রউফ, ডাঃ আলমগীর হোসেন, মোঃ সামিম আজাদ, সাংবাদিক আজিজুল হক নাসির, সপন আহম্মদ, আমরোড বাজার ক্যাশিয়ার মোঃ বেলাল আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর জাহির ও জিলানী আখনজী।
প্রধান অতিথি তার বক্তব্যে – দেশ ও জাতিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান করেছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হেজবুত তওহীদের সদস্য মোঃ ইয়ামিন চৌধুরী। উপস্থিত ছিলেন হেজবুত তওহীদ সদস্য মোঃ আবু তাহের ভুইয়া, মোঃ সোহেল মিয়া, মোঃ ইয়ামিন চৌধুরী, মোঃ বশির মিয়া সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com