সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীকুটায় রাস্তায় বালুর স্তুপ ॥ মাজার জিয়ারত করতে পারেননি ভক্তরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাস্তায় বালুর স্তুপ ও ট্রাক দাড় করিয়ে রাখার কারণে হাজার হাজার ভক্তরা চুনারুঘাট মুড়ারবন্দ মাজার জিয়ারত করতে পারেননি। এ নিয়ে ভক্তদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
সুত্র জানায়, তিনদিন ব্যাপী সিলেটের শাহজালাল (রঃ) এর ওরসে দেশের বিভিন্নস্থান থেকে আসেন মানুষ। তারা ওরস শেষে চুনারুঘাটের মুড়ারবন্দে ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী হযরত সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিন (রঃ) এর মাজার জিয়ারত করতে আসেন। কিন্তু শ্রীকুটা থেকে মাজারে প্রবেশের রাস্তার দুপাশে বেশ কয়েকটি বালু বোঝাই ট্রাক ও ট্রাক্টর দাড় করিয়ে যানজট সৃষ্টি করে একটি মহল। শুধু তাই নয় ওই মহলটি ইচ্ছাকৃতভাবে রাস্তার উপর বালু স্তুপ করে রাখে। ফলে যানজট ভয়াবহ আকারে রূপ নেয়। এবং বিভিন্নস্থান থেকে আসা যাত্রী ভক্তগণ তাদের যানবাহন নিয়ে মাজারে প্রবেশ করতে পারেননি। বিষয়টি পুলিশকে অবগত করা হলেও রহস্যজনক কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন মাজারে আসা ভোক্তভোগীরা। এ নিয়ে ভক্তদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com