রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ বাউসা ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন সুধী সমাবেশে-এডঃ আলমগীর চৌধুরী ॥ স্থানীয় সরকারকে শক্তিশালী করতে শেখ হাসিনা’র সরকার প্রতিশ্র“তিবদ্ধ

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, স্থানীয় সরকারকে একটি শক্তিশালী প্রতিষ্টানে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার দৃড় প্রতিশ্র“তিবদ্ধ। গ্রামীন জনপদের উন্নয়নে বর্তমান সরকার সকল প্রকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। অতীতে কোন সরকার তা করেনি। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক এর দায়িত্বভার গ্রহনত্তোর ইউনিয়নবাসীকে নিয়ে অনুষ্টিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা গুলো বলেন। নব নির্বাচিত চেয়ারম্যান আবু সিদ্দিকের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রিতেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, বিদায়ী চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ সরকারী জে কে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী তরাস উল্লা, ইউপি বিএনপির সভাপতি কয়ছর আহমদ ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগ সভাপতি দিপ্তেন্দু দাস বিধু মেম্বার, সাধারণ সম্পাদক হারুন মিয়া, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব, নব নির্বাচিত সংরক্ষিত সদস্য রুমি বেগম ও ইউপি যুবলীগের আহ্বায়ক আবুল হোসেন প্রমূখ। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরপরই শোকের মাস আগষ্টকে ঘিরে এক আবেঘঘন পরিবেশের মাধ্যমে ১৫ আগষ্ট ৭৫’ এ ঘাতকের বুলেটে শাহাদৎ বরণকারী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, ২১ আগষ্টে সকল শহীদ এবং বাউসা ইউপির প্রয়াত সকল চেয়ারম্যান ও মেম্বার এবং ইউনিয়নের কৃতি সন্তান শাবিপ্রবির ভিসি প্রফেসার হাবিবুর রহমানসহ ইউপির প্রয়াত সকল নাগরিকের রুহের মাগফেরাত কামনা করে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোতাব্বির আলম, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুরুল হক, ২নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম, ৩ নং ওয়ার্ডের মেম্বার তোফায়েল আহমেদ, ৪নং ওয়ার্ডের মেম্বার আল হেলাল, ৫নং ওয়ার্ডের মেম্বার লাকমান উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বার দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, ৭নং ওয়ার্ডের মেম্বার সাইফুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল করিম রাজা, ১নং সংরক্ষিত মেম্বার আশিকুল বেগম, ২নং সংরক্ষিত মেম্বার রুমি বেগম, ৩নং সংরক্ষিত মেম্বার বেগম রোকেয়া, গৌর মনি সরকার, প্রবীর কান্তি ঘোষ, রিপন মিয়া, সাইফুর রহমান সোহাগ, নেছার আহমদ জগলু, শাহ ফয়সল তালুকদার, বাবলু আহমদ, মাসুম আহমদ, জাহেদুল ইসলাম রুবেল, শামীম আহমদ, নুরুল ইসলাম, আজিজুর রহমান, দিপু আহমদ, সুহান আহমদ, ফয়সল মিয়া, ইকবাল আহমদ, সুভ্রত ঘোষ শুভ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com