শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিজামপুরে হামলা ও অগ্নিসংযোগ মামলার ২ আসামীকে কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে হাজির হয়ে ওই গ্রামের তাহির মিয়ার পুত্র মজনু ও সজলু জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, পুর্ব শত্র“তার জের ধরে ওই গ্রামের বাবুল খানের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে একই গ্রামের তাহির মিয়া, তার পুত্র মজনু ও সজলুসহ একদল লোক। এ ব্যাপারে বাবুল খান বাদি হয়ে মামলা করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। গতকাল উল্লেখিতরা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচরক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com