বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিএমএ ও স্বাচিপের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএমএ ও স্বাচিপের যৌথ উদ্যোগে গতকাল রাতে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অনুষ্ঠিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএমএ, স্বাচিপ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডাঃ মুখলিচুর রহমান উজ্জলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, সিনিয়র সদস্য ডাঃ মোঃ জমির আলী, সাধারণ সম্পাদক সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, তত্বাবধায়ক ডাঃ নজিবুর শহীদ, যুগ্ম সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ আবু সুফিয়ান, ডাঃ অরুন পাল, ডাঃ গৌতম বরুন মিস্ত্রি, ডাঃ আবু নাঈম মাহমুদ হাসান, ডাঃ নির্জর ভট্টাচার্য্য, আরএমও ডাঃ বজলুর রহমান, ডাঃ রতন বিকাশ রুদ্র, ডাঃ সাজ্জাতুল মামুন, ডাঃ মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, আহমেদ ইমতিয়াজ চৌধুরী তুহিন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, ৭১ এর পরাজিত শক্তি জামায়াত জোট বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা খন্দকার মোস্তাক বা আইএস এর চেয়ে বেশি ভয়ংকর। এই চক্র দেশে অরাজকতা সৃষ্টির পায়তার করছে। তিনি বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা ও ২০০৪ সালে ২১ই আগস্ট দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা একই সুতায় গাথা। তিনি দেশের সর্বস্তরের মানুষকে বিএনপি ও জামায়াতদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানান।
ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার চিকিৎসাকে সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌছে দিয়েছে। প্রধানমন্ত্রীর নিদের্শে ডাক্তাগণ তাদের স্ব-স্ব কর্মস্থলে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com