বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে শিশু হত্যাকান্ডের ঘটনায় দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে শিশু সুলতানা হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে নিহত শিশু সুলতানার পিতা আফজাল মিয়া বাদী হয়ে অলি মিয়া ও সিজিল মিয়া নামে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হল, উপজেলার উত্তরসুর গ্রামের মদ্রিস মিয়ার পুত্র অলি মিয়া (৩৬) ও মুগকান্দি গ্রামের ইসহাক মিয়ার পুত্র সিজিল মিয়া (২৬)। বাহুবল মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কেরোসিন কেনার জন্য বাড়ি থেকে হামিদনগরের একটি দোকানে যাওয়ার জন্য বের হয় সুলতানা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খুজাখঁজির পর পরের দিন বুধবার নিখোঁজ কিশোরীর পিতা বাহুবল থানায় জিডি করেন। জিডি নং ৭৮২। উত্তরসুর গ্রামের কয়েকজন লোক হাঁস ছড়াতে গেলে উত্তরসুর গ্রামের বাচ্চু মিয়ার ধানের জমিতে অর্ধউলঙ্গ একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত শুক্রবার গভীররাতে বাহুবল থানা ও ডিবি পুলিশ উল্লেখিত দুইজনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com