বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ মানববন্ধনে এমপি আবু জাহির ॥ জঙ্গিবাদ চক্র দেশে নৈরাজ্যে সৃষ্টি করতে পায়তারা করছে

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, জঙ্গিবাদ চক্র দেশে নৈরাজ্যে সৃষ্টি করতে পায়তারা করছে। তারা যে কোন সময় সুযোগ বুঝে হামলা চালাতে পারে। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এখন থেকে সকলকে নাক-কান খোলা রেখে চলাফেরা করতে হবে। যাতে জঙ্গিবাদ চক্র কোন ভাবেই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈষান্বিত হয়ে স্বাধিনতা রিরোধি চক্র তাদের সাথে যোগ দিয়েছে। আইন শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে সকলের সহযোগীতায় তাদেরকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন আরও সহজ হবে। ১৫ আগষ্ট বিকেল ৪ টায় শায়েস্তাগঞ্জ পৌর জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে রেলষ্ট্রেশন পার্কিং এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পৌর জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা সর্দার, আব্দুল্লা মুকিত, মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, আব্দুল্লা মুকিত, একেএম সুফি, মোশারফ হোসেন শাহেদ, আবু তাহের, সিতার আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান, কামরুজ্জামান আল রিয়াদ, সুরাব আলী, ফরিদ হাসান, মাখন মিয়া, পায়েল মিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা প্রশেনজিৎ, মাসুক আহমেদ, সিরাজ সৈকত, তাহের মিয়া তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com