সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কোর্ট মসজিদে জুমার খুৎবা ইমাম আলাউদ্দিন হত্যাকারীদের বিচার করে আমেরিকাকে প্রমাণ করতে হবে তারা ইসলাম বিদ্বেষী নয়

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমেরিকার ওজনপার্ক আল ফুরকান জামে মসজিদের ইমাম ও হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আলাউদ্দিন আখনজীর হত্যাকারীদের বিচারের দাবীতে হবিগঞ্জের প্রায় প্রতিটি মসজিদে গতকাল জুমার নামাজের খুৎবায় বক্তব্য রাখেন ইমামগণ। কোর্ট জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী বলেন-আমেরিকার কেউ অন্য দেশে মারা গেলে তারা বলে হত্যাকারীদেরকে আমাদের হাতে তুলে দাও। আমরা তাদের বিচার করব। এবার আমাদের দেশের খ্যাতিমান একজন আলেমে দ্বীনকে আমেরিকায় হত্যা করা হয়েছে। আমরা দাবী করতে পারি মাওলানা আলাউদ্দিন হত্যাকারীদেরকে আমাদের হাতে তুলে দাও, আমাদের সরকার এর বিচার করবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই আমেরিকার সরকার বাংলাদেশের একজন আলেম হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনবে। আমেরিকা নিজেদের দেশকে মানবাধিকারের দেশ হিসাবে আখ্যায়িত করে। নিউইয়র্কের ওজনপার্ক আল ফুরকান জামে মসজিদের ইমাম হবিগঞ্জের কৃতি সন্তান মাওলানা আলাউদ্দিন আখনজীকে দিনে দুপুরে গুলি করে হত্যার ঘটনা প্রমাণ করে আমেরিকা মানবাধিকার রক্ষার কোনো দেশ নয়। তারা মুসলমানদের নিরাপত্তা দিতে জানে না। একজন ইমাম খুন হলেন অথচ সেখানকার মেয়র তাকে দেখতে গেলেন না। এখন পর্যন্ত খুনিকে সনাক্ত করা গেল না। তাতে বুঝা যায় আমেরিকা ইচ্ছা করেই মুসলিম হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ইমাম আলা উদ্দিন হত্যাকারীদের বিচারের মাধ্যমে আমেরিকাকে প্রমাণ করতে হবে তারা ইসলাম বিদ্বেষী নয়। গতকাল পর্যন্ত ইমাম আলাউদ্দিন আখনজী হত্যাকারীদের গ্রেফতার বা সনাক্ত না হওয়ায় মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ক্ষোভ প্রকাশ করে বলেন- ইমাম আলাউদ্দিন হত্যাকান্ডের মাধ্যমে বিশ্বের মুসলমানদের মাঝে যে ক্ষোভ বিরাজ করতে তা আমেরিকাকে অনুধাবন করতে হবে। আমরা নৈতিক দায়িত্ব থেকে একজন ইসলাম প্রচারককে হত্যার প্রতিবাদ করছি। আমাদের সেই প্রতিবাদ সকল পরিস্থিতিতে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com