সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে মহিলা আওয়ামীলীগের শোক দিবস পালন ও জঙ্গি বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ মহিলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন ও জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জমিলা বেগম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেবা জেবিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমত আরা জলি, সদস্য লুৎফুননাহার স্মৃতি, যুব মহিলা আওয়ামীলীগের নেত্রী মেহেরুন নেছা চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদোসি আরা বেগম, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজনীন চৌধুরী, সাধারন সম্পাদক সইফা রহমান কাকলী, নীলুপা ইসলাম, দুলাল চৌধুরী, ইকবাল আহমেদ বেলাল, গৌতম কুমার দাস, ডাঃ নিজামুল হক। এম এস লিমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হামিদা বেগম, সাজেদা বেগম, মির্জা তাহমিনা, পারুল চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা, জঙ্গি দমনে সকল জনসাধারনকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com