বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উবাহাটা ইউপিতে নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৪৫৬ বা পড়া হয়েছে

রায়হান আহমেদ, চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নকে একটি সুষ্ঠু, সুন্দর ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার সংকল্পে আবদ্ধ হয়ে আলহাজ্ব মোঃ রজব আলী আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের দায়িত্ব গ্রহন করেন। গতকাল বৃহস্পতিবার তার দায়িত্ব গ্রহন অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের পুত্র নিজামুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি শহীদ উদ্দিন জুসনু। অনুষ্টানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য তাহির মিয়া, হারুন মিয়া, মোঃ চান্দ আলী, সৈয়দ আলী, মোঃ নিলু মিয়া, মোঃ হামিদ মিয়া, মোঃ আঃ কাদির, মোঃ আবু তাহির। গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন, বাবুল মাষ্টার, বিশিষ্ট শিল্পপতি মোঃ কদ্দুস মিয়া, আঃ রাকিব মাষ্টার, শাহজালাল ঈদগাহ্’র ঈমাম মোঃ আফরোজ মিয়া, মাওঃ আঃ হাই নূরী, মাহরাজ মিয়া, ছোরাব আলী, রহমান মিয়া, আঃ গনি, আরজু মিয়া প্রমুখ। নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী অত্র ইউনিয়নের উন্নয়নমূলক নির্দেশনা দেন। তিনি বলেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করেছি। নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করাতে সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। উলেখ্য, গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com