বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মাদারল্যান্ড আইডিয়াল স্কুলে জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ-আইনগাঁও সড়কের স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য আল হেলাল, কাওছার মিয়া, আব্দুল হক লিটন, এলখাছুর রহমান, আব্দুল কালামসহ অনেকেই। শিক্ষক শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মুহিবুর রহমান, সহকারী শিক্ষিকা ফাহিমা খাতুন, সৌরভী আক্তার, জবা বেগম, শারমিন সুলতানা প্রমুখ।
মানববন্ধনের আয়োজকরা জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে সোচ্চার থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন- কোমলমতী শিক্ষার্থীদের প্রতি সকলের সুদৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলেই তাদেরকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com